ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মার্কিন রণতরীকে জাপান সাগরে 'ধাক্কা মারার হুমকি দিয়ে তাড়ানো হয়েছে :রাশিয়ার

ads

রাশিয়া বলছে, জাপান সাগরে তাদের জলসীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে পাকড়াও করে তাড়িয়ে দিয়েছে রুশ একটি যুদ্ধজাহাজ। মার্কিন জাহাজটির নাম ইউএসএস জন এস ম্যাককেইন। মস্কো বলছে, এটি পিটার দি গ্রেট উপসাগরে রুশ জলসীমার ২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল। রাশিয়া বলছে, তারা মার্কিন যুদ্ধজাহাজটিকে ধাক্কা দেবার হুমকি দেবার পর সেটা ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে মার্কিন নৌবাহিনী কোন অন্যায়ের কথা অস্বীকার করে বলেছে, তাদের জাহাজটিকে "বের করে দেয়া হয়নি।"


জাপান সাগরে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এর তিনদিকে রয়েছে জাপান, রাশিয়া ও দুই কোরিয়ার উপকূল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ডেস্ট্রয়ার জাহাজ এ্যাডমিরাল ভিনোগ্রাদভ - একটি আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে মার্কিন জাহাজটিকে বার্তা পাঠায় যে - "রুশ জলসীমা থেকে কোন অনুপ্রবেশকারীকে তাড়ানোর জন্য জাহাজের গায়ে আঘাত করে তাকে ঠেলে বের করে দেবার মতো পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা আছে। "


তবে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরের একজন মুখপাত্র লে: জো কেইলি বলেন,"এ মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিবৃতি মিথ্যা। ইউএসএস জন ম্যাককেইনকে কোন দেশের জলসীমা থেকে বের করে দেয়া হয়নি। "


তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোন ভীতিপ্রদর্শন বা বেআইনি দাবির কাছে নতি স্বীকার করবে না।

ads
ads
ads

Our Facebook Page